শম্ভুনাথ সেনঃ
বীরভূমের চাতরা রেলস্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ শিমুল মুর্মু। আজ ১২ সেপ্টেম্বর, বেলা ১১টা নাগাদ মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল চাতরা স্টেশন এলাকা। চাতরা স্টেশনের নিকটে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই ঐ ব্যক্তির করুণ মৃত্যু হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে যথাশীঘ্রই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। উল্লেখ্য, নিহত ব্যক্তির নাম শিমুল মুর্মু। বয়স আনুমানিক ৭৭ বছর। তাঁর বাড়ি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত সোহরা গ্রামে। এই মর্মান্তিক পরিণতিতে গোটা সোহরা গ্রাম এবং সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ছবি: দিপু মিঞা, মুরারই, বীরভূম
