শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাটে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা শেষে সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার বর্ষীয়ান রাজনীতিবিদ আশিস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১৬ আগস্ট আকস্মিক ও অস্বাভাবিক প্রয়াণ ঘটে এই প্রবীণ নেতার। আজ ২৯ আগষ্ট রামপুরহাটে তাঁর বাসভবনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী স্বনামধন্য রাজনীতিকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন। পরবর্তীতে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়াত নেতার স্ত্রী ও পুত্রের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান তিনি। প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী। প্রবীণ এই নেতার অনুপস্থিতি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

