বীরভূমের নানুর থানার মোহনপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৩০, এলাকায় চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের নানুর থানার মোহনপুরে আজ ১০ নভেম্বর, সোমবার সন্ধ্যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে বোলপুরগামী ও নানুরগামী দুটি যাত্রীবাহী বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন কমপক্ষে ৩০ জন। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি বাসই অতিরিক্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মোহনপুরের কাছে সংকীর্ণ মোড়ে পৌঁছে মুখোমুখি ধাক্কা লাগে। যাত্রীদের চিৎকারে চারদিক ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরা দ্রুত আহতদের উদ্ধার কাজে হাত লাগান। পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে যথাশীঘ্র নানুর থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বাস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বেপরোয়া ড্রাইভিংই করার কারনেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় প্রায়ই দ্রুতগতিতে বাস চলাচল করে, তা নিয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি তুলেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *