টোটো ইউনিয়নের বিক্ষোভ আন্দোলন ডেপুটেশন বীরভূমের মুরারইতে

শম্ভুনাথ সেনঃ

টোটো চালকদের উপর রাজ্য সরকার নিয়ে এসেছে আপত্তিকর এবং সর্বনাশা নীতি। রেজিস্ট্রেশনের নামে টাকা আদায়, মানে এখানেও তোলাবাজি শুরু করেছে। তারই বিরুদ্ধে আজ ২৪ ডিসেম্বর বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের CITU সমর্থিত বীরভূম জেলা ই-রিক্স টোটো ইউনিয়ন সদস্যদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল এলাকা পরিক্রমা করে। মিছিলের পর মুরারই ১ নম্বর ব্লকের বিডিওকে টোটো ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বিনা পয়সায় টোটো রেজিস্টেশন করতে হবে বলে তারা দাবি তুলেছেন।

সাংবাদিকদের মুখোমুখি ইউনিয়নের পক্ষ থেকে দীপঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যে কর্মসংস্থান নেই! টোটো চালিয়ে বহু শিক্ষিত যুবক জীবিকা নির্বাহ করছে। টোটো চালকদের জাতীয় ও রাজ্য সড়কে উঠতে দেবে না বলে নিষেধাজ্ঞা জারি করছে সরকার। এসব করা মানে পরোক্ষে জনগণের হয়রানি বাড়ানো। এর বিরুদ্ধে সিউড়ি, রামপুরহাট সারা জেলা জুড়ে টোটো ইউনিয়ন আন্দোলনে নেমেছে। এদিন মুরারইতে বিক্ষোভ আন্দোলন পাশাপাশি বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই; বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *