
শম্ভুনাথ সেনঃ
প্রতিবারের মতো এবারও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলী গ্রাম পঞ্চায়েত আয়োজিত “অঞ্চল কাপ ক্রিকেট” টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা স্থানীয় রামপুর মাঠে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ৩৮ টি টিম নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এদিন চূড়ান্ত পর্বের খেলায় “ভরাঙ্গী বাণী সংঘ” এর মুখোমুখি হয় রঘুনাথপুর যুব সংঘ। জাতীয় সংগীত দিয়ে চূড়ান্ত খেলার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, জয়দেব গ্রাম পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস, জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র সুকুল সহ অঞ্চলের অগণিত ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষ। উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা দেখতে জয়দেব কেন্দুলী সংলগ্ন বিভিন্ন গ্রাম ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা থেকে ক্রিকেটপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। চূড়ান্ত খেলায় রঘুনাথপুর যুব সংঘ জয়ী এবং বিজয়ী ভরাঙ্গি বানী সংঘের ক্যাপ্টেন এর হাতে পুরস্কার সহ ট্রফি তুলে দেওয়া হয়।

