
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের উদ্যোগে এবারও ৬ জানুয়ারী বার্ষিক “খাদ্যমেলা”র আয়োজন করা হয়। কলেজের ইনডোর স্টেডিয়ামে ১৪ টি বিভাগ এই মেলায় অংশগ্রহণ করে। খাদ্য মেলার পাশাপাশি ছিল বইয়ের একটি স্টল। এদিন বেলা এগারোটা নাগাদ খাদ্য ও বইমেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. গৌতম চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মহানন্দ বর্মন। এই মেলার সামগ্রিক দায়িত্বে ছিলেন অধ্যাপিকা শাবানা সালাউদ্দিন ও অধ্যাপক মৃণাল দাস। কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা সহ অভিভাবকরাও এই মেলায় অংশগ্রহণ করে।

