
শম্ভুনাথ সেনঃ
ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “বন্দেমাতরম সঙ্গীত” রচনার সার্ধশতবর্ষ উপলক্ষ্যে “সংস্কার ভারতী” বীরভূম জেলা শাখার উদ্যোগে আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিউড়ি সংলগ্ন দক্ষিণ তিলপাড়া দুর্গামন্দির চত্বরে দেড়শ কণ্ঠে বন্দেমাতরম গান গীত হয়। আজকের অনুষ্ঠান শুরু হয় সংস্কার ভারতীর ভাব সঙ্গীতের মাধ্যমে। তারপর স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে পাঠ করা হয় স্বদেশ মন্ত্র। এদিন বন্দেমাতরম এর তাৎপর্য ব্যাখ্যা করেন বিশিষ্ট শিক্ষক তথা সাংবাদিক সোমেশ্বর বড়াল। সংস্কার ভারতীর সাথে শহরের অনেক বিশিষ্ট মানুষ একসাথে মঞ্চে পরিবেশন করেন সার্ধশত কন্ঠে “বন্দেমাতরম” সঙ্গীত। এই মহতী উদ্যোগে শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই গৌরবময় সঙ্গীতের প্রচার ও প্রসারে সঙ্কল্প গ্রহণ করে সংস্কার ভারতীর সদস্যরা তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন। ধন্যবাদ জ্ঞাপন ও কল্যাণ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

