
শম্ভুনাথ সেনঃ
এক সংঘ সেবককে তৃণমূলের দলীয় কার্যালয়ে নিয়ে এসে হুমকি দেওয়ার অভিযোগে উত্তাল বীরভূমের নানুর থানা। এই ঘটনার প্রতিবাদে ২০ জানুয়ারী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা নানুর থানা ঘেরাও করে৷ উল্লেখ্য, নানুর থানার আঙ্গোরা গ্রামের রিন্টু পাল নামে ঐ যুবককে তৃণমূলের বাইক বাহিনী বিজেপি বা আরএসএস করা যাবে না বলে অঙ্গীকারও করিয়ে নেওয়ার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়ায় ৷
এদিন সংঘের সদস্যরা সংঘের পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। নেতৃত্ব দেন সংঘের সদস্যদের সঙ্গে বীরভূম জেলার বিজেপি নেতারাও৷ উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রমুখ।

