নলা নতুন রেলপথের লোকেশন সার্ভেতে অনুমোদন, রেল মানচিত্রে আসছে বক্রেশ্বর ধাম

সিউড়ি-নলা নতুন রেলপথের লোকেশন সার্ভেতে অনুমোদন, রেল মানচিত্রে আসছে বক্রেশ্বর ধাম

অভীক মিত্রঃ

বীরভূম জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর এবার রেলপথের আওতায় আসতে চলেছে এরফলে প্রাচীন রাজধানী রাজনগর, সতীপীঠ বক্রেশ্বর যোগাযোগ ব্যবস্থা আরো সুগম হবে। ২৭ জানুয়ারি রেলবোর্ড সিউড়ি থেকে নলা (ভায়া -চন্দ্রপুর, বক্রেশ্বর, রাজনগর, কুন্ডহিত) নতুন রেললাইনের ফাইনাল লোকেশন সার্ভে বা সমীক্ষার কাজ এবং ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজে সম্মতি দিয়েছে। ৭৩ কিলোমিটার রেলপথের ফাইনাল লোকেশন সার্ভে (এফএলসি) জন্য ২ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে ভারতীয় রেল মন্ত্রক। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সেই অনুমোদনপত্র শেয়ার করেছেন। জমি জটের কারনে আটকে রয়েছে সিউড়ি-প্রান্তিক রেলপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *