
অভীক মিত্রঃ
ভারত সরকার সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রনালয় সহায়তা ও সহায়ক যন্ত্রের মাধ্যমে প্রবীণ নাগরিক ক্ষমতায়ন সামাজিক অধিকার শিবির দুবরাজপুর পথিকৃৎ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। ভারত সরকারের আরভিওয়াইস্কিম-র আওতায় প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরণ তুলে দিলেন দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক অনুপ সাহা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে দশম শ্রেণীর ছাত্রী সুষমা বিশ্বাস। বিধায়ক অনুপ সাহা বলেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বয়স্ক প্রতিবন্ধী মানুষদের জন্য বয়স্কশ্রী প্রকল্প এনেছেন। বয়স্কশ্রী প্রকল্পের আওতায় আজকের এই কর্মসূচি। এর আগে খয়রাশোলে এইরকম কর্মসূচি করা হয়েছিল।” বালিজুড়ি গ্রামের শান্তিগোপাল মুখ্যাজী, শ্রীধাম স্বর্নকার, আরতি রায় সহ মানুষজন সাহায্য ও সহায়ক যন্ত্র পেয়ে খুব খুশি আনন্দিত। পাঁচড়া গীতাভবনের মহারাজ, দুবরাজপুর আশ্রমের মহারাজ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
