
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুরের উদয়ন পল্লী এলাকায় বড়সড় সাফল্য পেলো বোলপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে জ্যোতিশ্বর দাসের বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ মজুত করে রাখা হয়েছে। ওই বাড়িতে ভাড়া থাকতেন মুন্না সিং। সেই খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় বোলপুর থানার পুলিশ বাহিনী। আজ ৪ ফেব্রুয়ারি অভিযান চলাকালীন বাড়িটি তল্লাশি করে মোট ৪০, ৭৪৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মুন্না সিং নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় এক চাঞ্চলের সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপগুলি বেআইনিভাবে বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

