দীর্ঘদিন ধরে ফেরার বীরভূমের এক আসামী ভিন রাজ্যে ধরা পড়ল

শম্ভুনাথ সেনঃ

বছর নয়েক পর ফেরার আসামি ভিন রাজ্যে পুলিশের হাতে ধরা পড়ল। এই অভিযুক্তের বাড়ি বীরভূমের মুরারই থানার জাজিগ্রামে। তার নাম সাদমহাম্মদ। ২০১৭ সালে পক্সো আইনে অভিযুক্ত এই আসামি পালিয়ে যায়। বিশেষ সূত্রে খবর পেয়ে বীরভূম পুলিশের বিশেষ টিম এবং পাইকর থানার পুলিশ উত্তরপ্রদেশের বেনারসের সিগরা থানার জয়প্রকাশনগর থেকে গ্রেপ্তার করে বীরভূমে নিয়ে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। আজ ৪ ফেব্রুয়ারি তাকে জেলার রামপুরহাট মহকুমা আদালতে কোর্টে পাঠানো হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *