সিউড়ি রবীন্দ্রসদনে গণকন্ঠের নাটক আগুন আমার ভাই

দীপককুমার দাসঃ

রবিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্রসদনে মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়শ্চিত্ত গল্প অবলম্বনে নাটক আগুন আমার ভাই। সিউড়ির গণনাট্যের গণকন্ঠ শাখার ২০তম বর্ষপূর্তি উপলক্ষে এই নাটকের আয়োজন করা হয়েছিল।নাটক শুরুর আগে উদ্বোধনী সঙ্গীত আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় গানের সাথে একটি গাছে ২০জন বিশিষ্ট ব্যাক্তির জলসিঞ্চন দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, ডাঃ স্বপন মন্ডল, গণনাট্যের রাজ্য সম্পাদক দীবেন্দু চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব সুবিনয় দাস, উজ্জ্বল হক, মধুসূদন কুন্ডু প্রমুখ। দেড় ঘন্টার এই নাটকে দরিদ্র প্রজাদের উপর রাজার নির্যাতন এবং পরিশেষে প্রজাদের সম্মিলিত প্রতিরোধ দেখানো হয়েছে। সুঅভিনয় ও বিভিন্ন দৃশ্যে রবীন্দ্র সংগীতের যথাযথ প্রয়োগ অন্যমাত্রা যোগ করে এই নাটকে। এই নাটকের নির্দেশনায় ছিলেন হেমন্ত বন্দ্যোপাধ্যায়। এদিন এই নাটক দেখতে বহু মানুষের সমাগম হয়েছিল সিউড়ির রবীন্দ্রসদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *