সমবায় সমিতির নির্বাচন নিয়ে রাজনগরের লাউজোড়ে প্রতিবাদে বিজেপি

উত্তম মণ্ডলঃ

মেয়াদ ফুরোনের পরেও হচ্ছে না রাজনগর ব্লকের লাউজোড় কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজনগর বিডিও অফিসের তরফে যথারীতি নির্বাচনের আশ্বাস দেওয়া হলে সেই অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি। এরপর সমিতির ৯ জন সদস্য নিয়ে ” ইলেকশন” বাদ দিয়ে “সিলেকশন” পদ্ধতিতে নতুন পরিচালন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য অনুপ গঁরাইয়ের অভিযোগ। আজ তিনি যথারীতি “সিলেকশন” বাদ দিয়ে “ইলেকশন” চাই বলে দাবি জানান। অন্যথায় ফের আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দেন। অন্যদিকে, সংশ্লিষ্ট সমবায় সমিতির ম্যানেজার অমর মালীর প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কি হয়, সেই নিয়ে এখন অপেক্ষায় সমিতির কৃষক সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *