বীরভূমের মুরারইতে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল সহায়ক সরঞ্জাম

শম্ভুনাথ সেনঃ

প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের “মুরারই চক্র সম্পদ কেন্দ্রে” ২৭ ফেব্রুয়ারি বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো তাদের সহায়ক সরঞ্জাম। এদিন মুরারই এক নম্বর ব্লক এলাকার পি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৬৮ জন পড়ুয়ার হাতে কানের শ্রবণ যন্ত্র (ডিজিটাল), হুইলচেয়ার, ট্রাই সাইকেল, রোলেটার এমন সহায়ক সরঞ্জাম তুলে দেন স্থানীয় বিডিও বীরেন্দ্র অধিকারী।

উপস্থিত ছিলেন সিউড়ি সর্বশিক্ষা মিশনের সংশ্লিষ্ট বিভাগের কো-অর্ডিনেটর অপর্না দাস, সহ কো-অর্ডিনেটর শুভেন্দু ঘোষ সহ চক্র সম্পদ কেন্দ্রের স্পেশাল এডুকেটার দেবপ্রসাদ ব্যানার্জি, অভিজিৎ দাস সহ চক্র সম্পদ কেন্দ্রের বিভিন্ন কর্মীবৃন্দ। উল্লেখ্য, গত বছর এইসব পড়ুয়াদের নিয়ে একটি চিহ্নিতকরণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত চিকিৎসকরা বিভিন্ন ক্যাটাগরির প্রাপক পড়ুয়াদের নাম চিহ্নিত করেন। এদিন অনুষ্ঠানে সহায়ক সরঞ্জাম সরবরাহকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এইসব সরঞ্জাম পেয়ে পড়ুয়ারা খুশি ব্যক্ত করেন।

ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *