এসআইআর সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিনঃ

সকল বৈধ ভোটারের ভোট অধিকার সুরক্ষিত করার দাবি সমূহ নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে রামপুরহাট ১ নম্বর ব্লক এলাকায় একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বৃহস্পতিবার। এদিন রামপুরহাট ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট প্রতিবাদ মিছিল সহকারে গিয়ে এস আই আর সংক্রান্ত বিষয়ে ডেপুটেশন প্রদান করা হয়। বামফ্রন্টের ভাবে দাবি সমূহের মধ্যে ছিল আন্ডার অ্যাডজুডিকেশন দাগিয়ে ভোটার তালিকায় বিচারাধীন বা সন্ধেহজনক রেখে নির্বাচন ঘোষণা করা যাবেনা। ২০০২ সালের ভোটার তালিকার সাথে যাদের ম্যাপিং হয়ে গেছে তাদের বৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের বিচারাধীনের আওতায় রাখা চলবে না। কোন বৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায় এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বশেষে পূর্ণাঙ্গ ভোটার লিস্ট প্রস্তুত না করে কোন নির্বাচন করা চলবে না বলে জোরালো দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পক্ষে সঞ্জীব মল্লিক, সঞ্জীব বর্মন, অমিতাভ সিং এবং ফরওয়ার্ড ব্লকের পক্ষে হুমায়ুন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *