বীরভূমের খয়রাশোলে অনুষ্ঠিত হলো বিজেপির তপশিলি জাতি সম্পর্ক অভিযান

শম্ভুনাথ সেনঃ

তপশিলী সমাজের মানুষজনদের ন্যায্য অধিকারের দাবিতে বিজেপির তপশিলি জাতি সম্পর্ক অভিযান অনুষ্ঠিত হলো বীরভূমের খয়রাশোলে। বিজেপি নেতৃত্বের দাবি পশ্চিমবঙ্গের এই অপশাসন থেকে পরিত্রাণ পেতে তপশিলী সমাজের মানুষজনেরা সংকল্প গ্রহণ করেছে। তাদের স্লোগান “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার”। ৭ ফেব্রুয়ারি দুবরাজপুর বিধানসভার খয়রাশোলে অনুষ্ঠিত হলো “তপশিলী জাতি সম্পর্ক অভিযান” কর্মশালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তপশিলী মোর্চার সাধারণ সম্পাদক ভোলানাথ সিং, রাজ্য তপশিলী মোর্চার সভাপতি সুজিত বিশ্বাস, বীরভূম জেলা তপশিলী মোর্চার সভাপতি ঝলক মণ্ডল, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ উপস্থিত ছিলেন তপশিলী মোর্চার রাজ্য, জেলা ও মণ্ডলের নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *