প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঈদের নামাজ আদায়

সেখ রিয়াজুদ্দিনঃ

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতর। সেই প্রেক্ষিতে আজ সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সেরূপ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর, খয়রাশোল ও কাঁকরতলা থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রামগুলিতেও মহাসমারোহে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে বলে জানা যায়। এই উৎসব কেবল আনন্দ উদযাপনের উপলক্ষ্য মাত্র নয়, বরং আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের এক মহোত্তম পরীক্ষা। ঈদ উৎসব ঘিরে পাড়ায় পাড়ায় চলে ধর্মীয়, সামাজিক, নাত গজল, কুইজ সহ নানান সংস্কৃতিক অনুষ্ঠান।

কিন্তু গতকাল থেকে মেঘের ঘনঘটা তথা বৃষ্টির কারণে ঈদের আনন্দ অনেকখানি ম্লান হয়ে যায়। এদিন শনিবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ছাতা মাথায় কোথাও বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করেন। যদিও বৃষ্টির কারণে অনেক গ্রামে ঈদগাহের পরিবর্তে মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করা হয়। বিশ্ব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয় বলে জানা যায়। খয়রাশোল ব্লকের লোকপুর থানার বুধপুর গ্রামে ঈদের নামাজ আদায় করার চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *