বীরভূমে তুঙ্গে নির্বাচনী পারদ: প্রার্থী ঘোষণা সম্পূর্ন হল বিজেপির, কোন্দল ছাপিয়ে ঘরে ফিরলেন ‘ঘরের ছেলে’

শম্ভুনাথ সেনঃ

বসন্তের তপ্ত রোদের মতোই বীরভূমের রাজনৈতিক আবহাওয়া এখন উত্তপ্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা পূর্ণ করল বিজেপি। গতকাল, ২৫ মার্চ তৃতীয় দফায় সাঁইথিয়া (তপশিলি) কেন্দ্রে জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে অভিজ্ঞ মুখ অনিল সিংহের নাম ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণায় দেরি নিয়ে তৃণমূলের ‘হারের ভয়’ কটাক্ষকে উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপি সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট দাবি, “প্রার্থী যেই হোক, জয় বিজেপিরই হবে।” আজ, ২৬ মার্চ সকালে জয়ের সংকল্প নিয়ে বীরভূমের অন্যতম সতীপীঠ নন্দীকেশ্বরী তলায় পুজো দেন সাঁইথিয়ার প্রার্থী কৃষ্ণকান্ত সাহা।
তবে আজকের দিনটি বিজেপির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে রইল অন্য কারণে। গত বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার চাপে দল ছাড়তে বাধ্য হওয়া জেলা মোর্চার সহ-সভাপতি অনির্বাণ সাহা আজ পুনরায় পদ্মশিবিরে ফিরে এলেন। জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি ও কৃষ্ণকান্ত সাহার উপস্থিতিতে তাঁর এই প্রত্যাবর্তনে দলের অন্দরে খুশির হাওয়া। সব মিলিয়ে, লড়াইয়ের ময়দানে এখন যুযুধান দুই পক্ষই প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *