বিজেপি প্রার্থীর নিশানায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, বীরভূমের সিউড়িতে তপ্ত ভোটের ময়দান

শম্ভুনাথ সেনঃ

পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তা ও বিজেপি কর্মীদের ভয় দেখানোর অভিযোগে সরব হলেন গেরুয়া শিবিরের বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। আজ ১ লা এপ্রিল সকালেই উত্তপ্ত বীরভূমের সিউড়ি। তাঁর দাবি,পুলিশ ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদের চমকাচ্ছে যাতে তাঁরা ভোটের দিন বাইরে না বেরোন। বিশেষ করে ১৬৮ নম্বর বুথ সভাপতি উপেন দাসের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁকে হেনস্থা করেছে বলে অভিযোগ প্রার্থীর।
প্রকাশ্যে একরাশ ক্ষোভ উগরে দিয়ে জগন্নাথবাবু বলেন, সাধারণ কর্মীদের মনোবল ভাঙতেই এই কৌশল নেওয়া হচ্ছে। পাশাপাশি, কয়েকদিন আগে সিউড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কেরাম খেলার প্রসঙ্গটি টেনে তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। ওই ঘটনায় ইতিমধ্যেই তিনজন জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশের এই ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ির এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *