চিনপাইয়ে দুর্ঘটনার কবলে বেসরকারি বাস

অভীক মিত্রঃ

বুধবার দুপুর ১:২০ নাগাদ বরাকরগামী সারথী বাস চিনপাই গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বরাকর যাওয়ার সময় সারথী বাস চিনপাই ছোটো কালীমন্দিরের কাছে সিউড়িগামী ষোলো চাকার একটি ডাম্পারকে সাইট দিতে গিয়ে স্লিপার ভেঙ্গে বাসের প্রথম চাকা ঢুকে যায়। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। বাস চালকের বক্তব্য, “ঠিক রাস্তায় যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে উল্টো দিক থেকে সিউড়িগামী একটি বড়ো ডাম্পার ঢুকে যাওয়ায় এই বিপত্তি ঘটে। কেউ হতাহত হয়নি।” দুর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীদের অন্য বাসে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *