
উত্তম মণ্ডলঃ
বিজ্ঞানের যুগেও কলেরা বসন্ত রুখতে গ্রামের মানুষের বিশ্বাসের ভরসা লৌকিক দেবী চণ্ডী। সেই বিশ্বাস থেকেই রাজনগর থানার গৌরীবাগান গ্রামে পূজিতা হলেন দেবী চণ্ডী। খয়রাসোল ব্লকের শিবপুর গ্রাম থেকে মা আসেন গ্রামে। এই পুজোর পূজারী হলেন বাগ্দী সম্প্রদায়ের মানুষ। পুজোয় উচ্চারিত হয় না কোনো সংস্কৃত মন্ত্র। আছে ভক্তি ও বিশ্বাস। গ্রামের মহিলারা উপোস থেকে পুজো দেন। গোটা গ্রাম জুড়ে হেঁশেলে আজ নিরামিষ রান্না।গ্রামবাসীদের সহযোগিতায় গ্রামে শান্তি বজায় রাখতে এবং কলেরা বসন্ত রুখতে চৈত্র সংক্রান্তির দিন এই পুজো বলে জানান গ্রামের ষাটোর্ধ প্রবীণা সুধারাণী দাস।
