ভোটের মুখে বীরভূমে বড় ভাঙন: আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই প্রার্থী

শম্ভুনাথ সেনঃ

নির্বাচনী প্রচারের শেষলগ্নে বীরভূমে নাটকীয় পটপরিবর্তন। উল্লেখ্য আগামী ২৩ এপ্রিল বীরভূমে ভোট গ্রহণ। আর ২১ এপ্রিল, মঙ্গলবার ভোটগ্রহণের ঠিক ১ দিন আগে বড়সড় ভাঙন ধরল আম জনতা উন্নয়ন পার্টিতে। এদিন সন্ধ্যায় নানুর কেন্দ্রের প্রার্থী চিরণ দাস এবং দুবরাজপুর কেন্দ্রের প্রার্থী শুভাশীষ দাস দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের সঙ্গে তৃণমূলে নাম লেখান দলের দুই কেন্দ্রের পর্যবেক্ষক রুবিনা বিবিও।
জেলার নানুর ব্লকের পাপুড়ি গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ে হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফায়েজুল হক তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। দলত্যাগী প্রার্থী শুভাশীষ দাসের অভিযোগ, আম জনতা উন্নয়ন পার্টির কোনো সুনির্দিষ্ট নীতি নেই। তিনি আরও দাবি করেন, দলের পিছনে তাঁর প্রায় ১০-১২ লক্ষ টাকা ব্যয় হলেও সেখানে কাজের পরিবেশ নেই। ভোটের মুখে এই দলবদল জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *