গেরুয়া ঝড়ে কম্পিত বীরভূমের সিউড়ি: শেষ লগ্নে শমীক ভট্টাচার্যের মেগা রোড শো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমে ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ লগ্নে ২১ এপ্রিল তুঙ্গে উঠল রাজনৈতিক পারদ। এদিন মঙ্গলবার দুপুরে জেলা সদর সিউড়ি শহরে বিজেপির হেভিওয়েট প্রচারক তথা রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে আয়োজিত হলো এক বর্ণাঢ্য রোড শো। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে এই মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সুসজ্জিত হুডখোলা গাড়িতে চেপে শহর পরিক্রমা করেন শমীক ভট্টাচার্য। রাস্তার দু-পাশে দাঁড়িয়ে থাকা মানুষের উচ্ছ্বাস ও ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে কেঁপে ওঠে গোটা শহর। স্থানীয় নেতৃত্ব দাবি করছেন, এই জনজোয়ারই প্রমাণ দিচ্ছে যে বীরভূমের মাটিতে এবার পদ্ম ফোটানো শুধু সময়ের অপেক্ষা। সব মিলিয়ে, ভোটের ৪৮ ঘণ্টা আগে সিউড়িতে শক্তিপ্রদর্শনে এক ইঞ্চি জমিও ছাড়ল না গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *