হোমে নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে এসপি অফিসে ডেপুটেশন, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

সম্প্রতি শান্তিনিকেতনের হোম এর মধ্যে এক নাবালিকার উপর হোম কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদতে বহিরাগত ব্যক্তির দ্বারা অমানবিক, পাশবিক,যৌন নির্যাতনের শিকারের ঘটনা সামনে আসতেই জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে। সেরূপ বীরভূম জেলা এস ইউ সি আই কমিউনিস্ট পার্টি প্রভাবিত জাগো নারী জাগো বহ্নিশিখার পক্ষ থেকে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন ২৮ এপ্রিল মঙ্গলবার। সংগঠনের বক্তব্য শান্তিনিকেতনে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হোমের মধ্যে এক নাবালিকার উপর হোম কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদতে বহিরাগত ব্যক্তির দ্বারা সংগঠিত অমানবিক ও পাশবিক অত্যাচার এবং যৌন নির্যাতনের ঘটনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচী। নির্যাতিতা নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বোলপুর মহকুমা হসপিটাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্যই পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবি সমূহের মধ্যে ছিল যৌন নির্যাতনের ঘটনায় একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের চিহ্নিত করা এবং কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা। নির্যাতিতার চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য তার পরিবারকে প্রদান করতে হবে। মিথ্যা মামলায় বন্দী নির্যাতিতার মামাকে অবিলম্বে নিশর্তে মুক্তি দিতে হবে। এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচিতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন যুথিকা ধীবর, শেফালী তেওয়ারি, ছায়া দোলুই, ইরা মুখার্জি, সান্তনা অঙ্কুর প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *