
সেখ রিয়াজুদ্দিনঃ
এস ইউ সি আই (কমিউনিস্ট ) দলের ডাকে বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার মুরারই বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। এদিন বিক্ষোভ মিছিলে স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডের মধ্যে দাবি সমূহ তুলে ধরা হয়।
যেমন রাজস্থানের যোধপুরে দুই বোনের গণধর্ষণের মর্মান্তিক ঘটনা। ডাক্তারি পরীক্ষা NEET এর প্রশ্নপত্র ফাঁস।
পুনর্বাসন না দিয়ে হকার ও বস্তি উচ্ছেদ। পাশাপাশি পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতেই বিক্ষোভ মিছিলের আয়োজন বলে দলীয় সূত্রে জানা যায়। এদিন প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল কমিটির সম্পাদক গোলাম মুজতবা এবং সদস্য বাঞ্ছারাম মাল।

