বীরভূমের বক্রেশ্বর “নীল নির্জন” জলাধারে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, তলিয়ে গেলেন ২২ বছরের যুবক

শম্ভুনাথ সেনঃ

প্রকৃতির রূপ যেখানে শান্ত, সেখানেই ওত পেতে ছিল চরম বিপর্যয়। বীরভূমের বক্রেশ্বরের বিখ্যাত ‘নীল নির্জন’ জলাধারে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক তরুণ। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৮ জুন সোমবার দুপুরে ওই যুবক তাঁর জামাইবাবু এবং বাকি দুই ভাইয়ের সঙ্গে নীল নির্জন জলাধারের মনোরম পরিবেশে স্নান করতে নেমেছিলেন। চারজনের হাসিখুশি মুহূর্ত নিমেষের মধ্যে বিষাদে পরিণত হয়, যখন আচমকাই গভীর জলের টানে তলিয়ে যান ওই যুবক।
নিখোঁজ যুবকের নাম বুদ্ধদেব হাজরা (২২)। তিনি দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জলাধারের পাড়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উপচে পড়া ভিড় জমে যায়। খবর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে।
প্রকৃতির কোলে এমন এক তরতাজা প্রাণের আকস্মিক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় নিস্তব্ধ গোটা এলাকা। যুবকের পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *