ক্ষমতার আলো নেভামাত্রই কি একা? বীরভূমে এখন শুধুই অনুব্রত মণ্ডলের নীরবতা

শম্ভুনাথ সেনঃ

একদা যাঁর একটিমাত্র ডাকে কেঁপে উঠত গোটা বীরভূম জেলা, রাজপথ জনসমুদ্রে পরিণত হতো, আজ তাঁর রাজনৈতিক ঠিকানায় কেবলই শূন্যতার হাহাকার। তিনি অনুব্রত মণ্ডল, বীরভূমের রাজনীতির সেই বহুচর্চিত ‘কেষ্ট’। কিন্তু সময় বদলেছে। যে দলীয় কার্যালয়ে একসময় তিল ধারণের জায়গা থাকত না, আজ সেখানে শ্মশানের নীরবতা। সরকারি নিরাপত্তা রক্ষী নেই। তাকে আগলে রাখছেন দুজন প্রাইভেট নিরাপত্তা কর্মী। সম্প্রতি বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে শুরু করে কোটি টাকার পার্টি অফিস— সর্বত্রই অনুগামীদের ভিড় গায়েব। দু-চারজন চেনা মুখ ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। একাকীত্বের এই আবহে অনুব্রতের গলাতেও এখন স্পষ্ট অভিমানের সুর। ঘনিষ্ঠ মহলে তিনি আক্ষেপ করে জানিয়েছেন, দলের জন্য এত কিছু করার পরেও আজ দলই তাঁকে ভুলে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বীরভূমের সমীকরণও আমূল বদলে গিয়েছে। তৃণমূলের সেই একচ্ছত্র আধিপত্যের জায়গায় এখন বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। একসময়ের দাপুটে এই নেতার নিঃসঙ্গতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *