বীরভূমের অনুব্রত মণ্ডলের দলবদলের জল্পনা: তুঙ্গে রাজনৈতিক তরজা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের খবর, নতুন দলের কর্মসমিতির বৈঠকে তাঁকে বীরভূম জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। সম্প্রতি এই দলবদলের খবর সংবলিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
জানা গেছে, কালীঘাটের তৃণমূল ছেড়ে ঋতব্রতর শিবিরে যোগ দেওয়ার পর, শনিবারই তাঁর কলকাতায় গিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। তবে আচমকা শারীরিক অসুস্থতার কারণে আপাতত তাঁর কলকাতা সফর স্থগিত হয়েছে। দলীয় সূত্রে খবর, সুস্থ হলেই তিনি কলকাতায় গিয়ে বৈঠকে যোগ দেবেন। অনুব্রত মণ্ডলের এই সম্ভাব্য পদার্পণ এবং তাঁকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হবে কি না—তা নিয়ে রাজ্য রাজনীতি ও বীরভূমের সাধারণ মানুষের মধ্যে কৌতূহল এখন তুঙ্গে। সকলের নজর এখন তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *