বীরভূমের মুরারইতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার-১, পুলিশি হেফাজতের আবেদন

শম্ভুনাথ সেনঃ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সেমিম খান। তিনি বীরভূমের মুরারই থানার রাজগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রাজগ্রামেরই বাসিন্দা রাহুল খান নামে এক ব্যক্তি সেমিমের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নামে।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী আধিকারিক রাজগ্রামে অভিযান চালান। সেখান থেকেই মূল অভিযুক্ত সেমিম খানকে ধরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ ১৩ জুলাই ধৃতকে আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশি হেফাজতের (PC) আবেদন জানানো হয়েছে। এই ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ছবিঃ দিপু মিঞা মুরারই বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *