বীরভূমের সতীপীঠ বক্রেশ্বরে শ্রাবণের সোমবারে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, শিবের মাথায় জল ঢালার বিশেষ ব্যবস্থা

শম্ভুনাথ সেনঃ

শ্রাবণ মাস মানেই বাবা শিবের মাথায় জল ঢালার মাহেন্দ্রক্ষণ। এই পবিত্র মাসে ভিড় সামলাতে ও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে বড় সিদ্ধান্ত নিল বীরভূমের বক্রেশ্বর মন্দির উন্নয়ন কমিটি ও সেবাইত সমিতি। চলতি শ্রাবণ মাস থেকে মন্দিরের গর্ভগৃহে সাধারণ ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে গর্ভগৃহে ঢুকে সরাসরি শিবলিঙ্গে জল ঢালা যাবে না। তার পরিবর্তে মন্দির চত্বরে নির্দিষ্ট চোঙার ব্যবস্থা করা হয়েছে। ভক্তরা সেই চোঙায় জল ঢাললে তা সরাসরি বাবা বক্রেশ্বরের মাথায় গিয়ে পৌঁছাবে। দেশের অন্যান্য শিবক্ষেত্রে এই নিয়ম থাকলেও, বক্রেশ্বরে এই প্রথম তা কার্যকর করা হচ্ছে। শ্রাবণ মাসের প্রতি সোমবারে ভিড় সামলাতে রাত আড়াইটে থেকে মন্দিরের সদর দরজা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর শ্রাবণে পাঁচটি সোমবার রয়েছে, প্রতিটি সোমবার ভক্তদের ভিড় সামলাতে নিরাপত্তার কথা ভেবেই এই নতুন নিয়ম চালু করেছে মন্দির কর্তৃপক্ষ। বাকি দিনগুলিতে মন্দিরের ভিতরে ঢুকেই বাবার মাথায় জল ঢালা যাবে। এ তথ্য জানিয়েছেন বক্রেশ্বর সেবায়েত সমিতি ও মন্দির কমিটির সভাপতি দেবনাথ মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *