শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর বিধানসভার অন্তর্গত পারুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের বিলুটি গ্রামে ১৩ আগষ্ট বৃহস্পতিবার ১০০ দিনের কাজের শুভ উদ্বোধন করলেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শম্ভুনাথ রায় অভিযোগ করেন, গত ১৫ বছর তৃণমূল সরকারের আমলে এই গ্রামে উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলি ফের শুরু করা হচ্ছে।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সরকারে ক্ষমতায় এসেছি আমরা। এবার প্রত্যেকটি উন্নয়নের কাজ শুরু হবে।” গ্রামাঞ্চলের মানুষের প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে যাওয়াকে নিজেদের মূল লক্ষ্য বলে জানান তিনি। ১০০ দিনের কাজের এই সূচনাকে কেন্দ্র করে ইতিমধ্যে গ্রামে রাজনৈতিক চর্চাও তুঙ্গে উঠেছে।
