অপমানের জ্বালা সইতে না পেরে গৃহবধূ আত্মঘাতী, রামপুরহাট স্টেশন থেকে গ্রেপ্তার অভিযুক্ত দম্পতি

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের তপনা গ্রামে চরম অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন আলিজা খাতুন নামে এক গৃহবধূ। গত ৭ আগস্ট রাতে অভিযুক্ত তাজমিরা বিবি ও তার স্বামী টুটুল শেখ আলিজার বাড়িতে চড়াও হয়। সেখানে আলিজার সাথে টুটুলের অবৈধ সম্পর্ক রয়েছে বলে অপবাদ দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করা হয়।
এই অপমান সহ্য করতে না পেরে সেই রাতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন আলিজা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মুরারই ও পরে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যুকালীন জবানবন্দিতে পুরো বিষয়টি জানান তিনি। ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর আলিজার স্বামী বাদ্দাম শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পলাতক হয় অভিযুক্ত দম্পতি। অবশেষে গতকাল রামপুরহাট স্টেশন থেকে পালিয়ে যাওয়ার সময় মুরারই থানার পুলিশ টুটুল ও তাজমিরাকে গ্রেপ্তার করে। আজ, ২৮ আগস্ট সকালে তাদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

ছবি: দিপু মিঞা, মুরারই; বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *