শম্ভুনাথ সেনঃ
বীরভূমের পারুই থানার যাদবপুর গ্রামে গত রাতে এক ব্যক্তির বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পারুই থানার পুলিশ গত ১৬ নভেম্বর রাতে শেখ জাকির হোসেন নামের ৫৩ বছর বয়সি ওই ব্যক্তির বাড়িতে আচমকা তল্লাশি অভিযান চালায়।
অভিযুক্তের বাড়ি থেকে একটি লম্বা ব্যারেলযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়ায় তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই শেখ জাকির হোসেনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধারায় কড়া মামলা রুজু করা হয়েছে। আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ঠিক কী কারণে এবং কী উদ্দেশ্যে নিজের বাড়িতে ওই আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। অস্ত্রটি কার কাছ থেকে এবং কীভাবে তাঁর কাছে এল, সেই সমস্ত দিক খতিয়ে দেখতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পারুই থানার পুলিশ।
