ইতিহাসে আজ

1937

 ১৯৩৯ সালের ১৯ অগস্ট সুভাষচন্দ্র, বিধানচন্দ্র রায় প্রমুখ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে রবীন্দ্রনাথ মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

১৯৩৭ সালের মে মাসে সুভাষচন্দ্র বসু ও তার বন্ধু অ্যাডভোকেড নৃপেন্দ্রচন্দ্র মিত্র সুভাষচন্দ্রের এলগিন রোডের বাড়িতে স্থানীয় যুবকদের একটি সভা ডেকেছিলেন। এই সভায় সুভাষচন্দ্র কলকাতার নাগরিকদের সভাসমিতি ডাকার উপযুক্ত একটি বড়ো প্রেক্ষাগৃহ স্থাপনের ইচ্ছার কথা প্রকাশ করেন। এর কিছুদিন পর সুভাষচন্দ্র মধ্য কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউ (অধুনা চিত্তরঞ্জন অ্যাভিনিউ) ও হ্যারিসন রোডের (অধুনা মহাত্মা গান্ধী রোড) সংযোগস্থলের কাছে কলকাতা পৌরসংস্থার ৩৮ কাঠা জমির সন্ধান পান। এই স্থানটিই সুভাষচন্দ্র প্রস্তাবিত প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য নির্বাচন করেন। তার আবেদনে পৌরসংস্থা ১ টাকা লিজে জমিটি সুভাষচন্দ্রকে দিয়ে দেয়। সুভাষচন্দ্র প্রস্তাবিত প্রেক্ষাগৃহের নামকরণের জন্য অনুরোধ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ প্রেক্ষাগৃহের নামকরণ করেন "মহাজাতি সদন"। শান্তিনিকেতনের বিশিষ্ট স্থপতি সুরেন্দ্রনাথ কর মহাজাতি সদনের নকশা তৈরির দায়িত্ব পান। সুভাষচন্দ্র রবীন্দ্রনাথকেই এই প্রেক্ষাগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুরোধ জানান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বলেছিলেন: আজ এই মহাজাতি সদনে আমরা বাঙালী জাতির যে শক্তি প্রতিষ্ঠা করবার সংকল্প করেছি তা সেই রাষ্ট্রশক্তি নয়, যে শক্তি শত্রুমিত্র সকলের প্রতি সংশয় কণ্টকিত। জাগ্রত চিত্তকে আহ্বান করি ; যার সংস্কারমুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীণ মুক্তি অকৃত্রিম সত্যতা লাভ করি। বীর্য এবং সৌন্দর্য, কর্মসিদ্ধিমতী সাধনা এবং সৃষ্টিশক্তিমতী কল্পনা, জ্ঞানের তপস্যা এবং জনসেবার আত্মনিবেদন, এখানে নিয়ে আসুক আপন আপন বিচিত্র দান।

Horoscope
2025

📰 আজকের রাশিফল
📆 ১৯ আগস্ট ২০২৫ | মঙ্গলবার


🔴 মেষ: কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা।
🟠 বৃষ: পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ধৈর্য ধরে সামলান।
🟡 মিথুন: শিক্ষায় অগ্রগতি হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
🟢 কর্কট: প্রেমজ জীবনে আনন্দ আসবে। আত্মীয়ের কাছ থেকে সুখবর মিলতে পারে।
🔵 সিংহ: ব্যবসায় সতর্ক হোন। বড় বিনিয়োগ থেকে দূরে থাকুন।
🟣 কন্যা: শরীরচর্চায় মন দিন। স্বাস্থ্য ভালো থাকবে।
তুলা: বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মন প্রফুল্ল থাকবে। সৃজনশীল কাজে সাফল্য।
বৃশ্চিক: হঠাৎ অর্থলাভ হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে।
🟤 ধনু: বাড়িতে আনন্দময় পরিবেশ থাকবে। পুরনো সমস্যার সমাধান মিলবে।
🔴 মকর: কাজের চাপ কিছুটা বেশি থাকবে, তবে ফল ভালো হবে।
🟡 কুম্ভ: নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি আসবে।
🟢 মীন: মানসিক শান্তি বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে সুখকর সময় কাটবে।


📿 শুভ রং: নীল
🔢 শুভ সংখ্যা:
🌟 বিশেষ পরামর্শ: অযথা দুশ্চিন্তা না করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন।