বীরভূমের দুবরাজপুর পুরসভার তালবেড়ায় তিন দিনের জমজমাট “প্রাঙ্গণ মিলন সেবা” উৎসব, শেষ দিনে বাল্যবিবাহ রোধের বার্তা

শম্ভুনাথ সেনঃ

“আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের জমিদারি”—এই স্লোগানকে কেন্দ্র করে বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাঁওতাল অধ্যুষিত তালবেড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী (২৫–২৭ সেপ্টেম্বর) বর্ণাঢ্য “প্রাঙ্গণ মিলন সেবা উৎসব”। উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুরের বিডিও, সুপারভাইজার অপর্ণা মণ্ডল, স্বাস্থ্যকর্মী, আশা কর্মী এবং আইসিডিএস-এর জেলা প্রতিনিধিরা।
উৎসবের তৃতীয় দিনে সকাল থেকেই ছিল নানা উদ্দীপনামূলক কর্মসূচি। বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য রেলি এলাকা পরিক্রমা করে। স্থানীয় বিধায়ক তাঁর বক্তব্যে অঙ্গনওয়াড়ী কেন্দ্র তথা স্থানীয় মানুষের সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সাঁওতালি আদিবাসী কিশোরীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশন এবং মায়েদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতা বিশেষ মাত্রা যোগ করে।
সমাপ্তি অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ী কেন্দ্র ও এলাকার অগ্রগতিতে অবদানের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী বুলা দে, সহায়িকা চায়না কোড়া, ও আশা কর্মী ঝুমা দত্তকে উৎসাহ প্রদান ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাঁদের হাতে সম্মানজনক শংসাপত্র তুলে দিয়ে এই আনন্দময় উৎসবের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *