বীরভূমের বাঁশলই নদীর প্রবল স্রোতে তলিয়ে গেল ৫ বছরের শিশু, উদ্ধারকাজে নামছে এসডিআরএফ

শম্ভুনাথ সেনঃ

১৩ সেপ্টেম্বর দুপুরে বীরভূমের মুরারই থানার পালসা ফকিরপাড়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মায়ের সাথে বাঁশলই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে নিখোঁজ হয়ে গেছে ৫ বছর বয়সি শিশু হেলিমা খাতুন। সে পালসা ফকিরপাড়ার বাসিন্দা চঞ্চল দেওয়ানের কন্যা। স্থানীয় সূত্রে খবর, ঘাটে যখন তার মা কাপড় ধুচ্ছিলেন, তখনই নদীর প্রবল স্রোতে হেলিমা ভেসে যায়।
খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। শিশুটির সন্ধানে নদীতে শুরু হয় জোর কদমে তল্লাশি। বর্তমানে বাঁশলই নদীতে জলের গতি অত্যন্ত তীব্র। স্রোত বাঁধাইপুর, আমডোল ও পাইকর হয়ে পাশের জেলা মুর্শিদাবাদের বহুতালি এলাকার দিকে এগিয়ে চলায় তল্লাশির পরিধি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে দুর্গাপুর থেকে এসডিআরএফ (SDRF) এবং বিপর্যয় মোকাবিলা দল (DMG) পৌঁছাচ্ছে। নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন।

ছবি: দিপু মিঞা মুরারই বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *