বীরভূমের বোলপুর সংলগ্ন মহিদাপুরে পুলিশি অভিযানে উদ্ধার বিপুল দেশি-বিদেশি মুদ্রা, গ্রেপ্তার-২

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার-বোলপুর রোডের মহিদাপুর এলাকায় এক রুদ্ধশ্বাস অভিযানে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবর এবং টাওয়ার লোকেশনের উপর ভিত্তি করে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ বাহিনী। একটি সন্দেহভাজন লাল রঙের গাড়ি আটকাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
​গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে ভারতীয় নোট ও বিপুল বিদেশি মুদ্রা। এ ঘটনায় বোলপুরের শান্ত শেখ এবং মন্টু শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ছড়াতেই রাস্তার দু’পাশে কৌতূহলী জনতার ব্যাপক ভিড় জমে যায়। উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মোট মূল্য কত এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
​চর্চিত ‘টুলু মণ্ডল’ কাণ্ডের সঙ্গে এই দুই ব্যক্তির কোনো যোগসাজশ রয়েছে কি না, তা এখন তদন্তের মূল বিষয়। শান্ত শেখ ও তাঁর সহযোগীর বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই চক্রের মূল শিকড় এবং নেপথ্যে থাকা আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে বের করতে তৎপর প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *