সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার খয়রাশোলে গোষ্ঠমেলা উপলক্ষে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের বুকস্টল উদ্বোধন করা হয় মঙ্গলবার। এদিন বুকস্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ ডাঃ রামচন্দ্র ডোম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক বিজয় বাগ্দী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সমীর রায়, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি-সহ বামপন্থী দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
গোষ্ঠমেলার মতো ঐতিহ্যবাহী মেলায় মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের এই বুকস্টলকে ঘিরে রাজনৈতিক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এই উদ্যোগের মাধ্যমে মেলায় আগত মানুষের কাছে বামপন্থী চিন্তাধারা, সমাজভাবনা এবং প্রগতিশীল সাহিত্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।বুকস্টল থেকে যে বার্তা দেওয়া হয় সে সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য ডাঃ রামচন্দ্র ডোম।
