সেখ রিয়াজুদ্দিনঃ
দুর্গাপুজোর আগে বড়সড় সাফল্য পেল বীরভূমের লাভপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল গাফফার লাভপুর-বোলপুর রাজ্য সড়কের পাথরঘাটা এলাকায় পুলিশের জাল বিস্তার করে দেন। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, পাথরঘাটা এলাকার উপর দিয়ে বিদেশি মদ পাচারের খবর পেয়ে লাভপুর থানার পুলিশ অভিযান চালিয়ে সাফল্য লাভ করে। অভিযানে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার হয়। পাশাপাশি, এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দুর্গাপুজোর আগে বেআইনি মদ মজুত ও পাচার রুখতে পুলিশের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ।
