বীরভূমে আবগারি দপ্তরের বড় সাফল্য: বাজেয়াপ্ত বেআইনি মদ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের আবগারি সুপারের নেতৃত্বে ৭ অক্টোবর, হরিণপুর-জঙ্গিপুর রোডের বীরভূমের পাইকর-মুরারই থানা সীমানায় এক বিশাল যৌথ অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর ও মুরারই থানার পুলিশ বাহিনী সেখানকার একটি সাইনবোর্ডহীন, তালাবন্ধ টিনের চালের ফলের রস ও পানীয় জলের কারখানায় হানা দেয়।


কারখানার ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন জাল বিদেশি মদ (‘অফিসার্স চয়েস’), রাসায়নিক ভর্তি প্লাস্টিকের ড্রাম এবং মদ তৈরির নানা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া এই সমস্ত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। পুরো অপারেশন জুড়ে মুরারই থানা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে এবং আবগারি দলকে পূর্ণ পুলিশি সহায়তা দিয়েছে। বর্তমানে আবগারি দপ্তরের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে এখনো পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

ছবি ও ভিডিও দিপু মিঞা মুরারই বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *