মাদকবিরোধী সচেতনতার বার্তা পুলিশের সঙ্গে গ্রামের মহিলাদের, ‘মাদক নয়, মাদকমুক্ত জীবন চাই’ স্লোগানে প্রচার

সেখ রিয়াজুদ্দিনঃ

মাদকের নেশা থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মাদকাসক্তির কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ধারাবাহিক ভাবে প্রচার চালানো হচ্ছে। সেরূপ শনিবার খয়রাসোল থানার পক্ষ থেকে স্থানীয় থানার চপলা গ্রামে একটি সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করা হয়। সেক্ষেত্রে গ্রামের মহিলাদের স্বতঃস্ফুর্তভাবে পুলিশের পদযাত্রা প্রচারে সামিল হতে দেখা যায়। হাতে সচেতনতামূলক ব্যানার নিয়ে তাঁরা মাদকের বিরুদ্ধে সরব হন। ব্যানারে লেখা, ‘মাদক নয়, মৃত্যু নয়, মাদকমুক্ত জীবন চাই’। পাশাপাশি ‘ড্রাগের নেশা সর্বনাশা’ স্লোগানের মাধ্যমে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়। সুস্থ সমাজ গড়ে তোলা, শিশুদের সঠিক বিকাশ সাধন, পারিবারিক শান্তি ফিরিয়ে আনা এবং সামাজিক বিপর্যয় এড়ানোর লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের এই উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এদিন পদযাত্রার অগ্রভাগে ছিলেন খয়রাশোল থানার ওসি উৎপল কুমার দাস, এস আই অমূল্য মন্ডল সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারগন। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সচেতনতাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানা যায়। উল্লেখ্য ইতিপূর্বে এই গ্রামের অনেকেই নেশাগ্রস্তের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন। পুলিশের তৎপরতায় বর্তমানে সুস্থ অবস্থায় ফিরে এসেছে এবং মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িতরা ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলে স্থানীয় মহিলাদের মুখে শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *