রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকার, এক সদস্যকে সরকারি চাকরির সিদ্ধান্ত

শম্ভুনাথ সেনঃ

রাজনৈতিক হিংসার শিকার হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই ধরনের ঘটনায় নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরি প্রদান করা হবে।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, প্রিয়জন হারানোর গভীর শোক বা শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও, আকস্মিক এই বিপর্যয়ে যে পরিবারগুলি অভিভাবক বা উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে, তাঁদের জীবনে নতুন করে আশার আলো জ্বালাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে পরিবারগুলির আর্থিক স্বনির্ভরতার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধুমাত্র আর্থিক সহায়তা বা কর্মসংস্থানই নয়, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য ন্যায়বিচার সুনিশ্চিত করা এবং তাঁদের আগামী দিনের ভবিষ্যৎ সুরক্ষিত করাই রাজ্য সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে অসহায় পরিবারগুলি সমাজে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার নতুন দিশা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *