জলসত্রের ব্যবস্থা সেকমপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা জুড়ে প্রখর রৌদ্রের তাপপ্রবাহের মানুষের ওষ্ঠাগত প্রান। তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রীর ধারে কাছে। সরকারি ভাবে করা সতর্কতা জারি হয়েছে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন জায়গায় নানা সংগঠনের পক্ষ থেকে জলসত্রের ব্যবস্থা করা হয়েছে জেলার বিভিন্ন স্থানে। অনুরূপ ভাবে সেকমপুর বাসস্ট্যান্ডে আনন্দমার্গ প্রচারক ইমাদপুর সংঘের ব্যবস্থাপনায় এবং ভলেন্টিয়ার্স সোসাল সার্ভিসের সহযোগীতায় শুরু হয়েছে জলসত্রের ব্যবস্থা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে গত ২৭ তারিখ হইতে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পথ চলতি মানুষজনকে বাতাসা সহ ঠান্ডা জল খাওয়ানোর আয়োজন করা হয়েছে, চলবে রৌদ্রের তাপপ্রবাহ না কমা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *