কবি প্রয়াণ অনুষ্ঠানে শান্তিনিকেতনে যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

শম্ভুনাথ সেনঃ

কবি প্রয়াণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ২২ শ্রাবণ বিশ্বভারতীতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে কবি প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানের সঙ্গে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান দেন তিনি। সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ অন্যান্য অধ্যাপক ও বিশিষ্ট আধিকারিকরা। পরে লিপিকা প্রেক্ষাগৃহে বিশ্বভারতীর পড়ুয়াদের পরিবেশিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন মন্ত্রী।
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বোলপুর এসে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থা এবং ভাষা ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, বাংলা ভাষাকে “উর্দু-আরবি মুক্ত” রাখতে হবে এবং এর স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে সকলকে উদ্যোগী হতে হবে বলে তিনি মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।সুকান্ত মজুমদার অনুষ্ঠানে বলেন, “বাংলা আমাদের গর্বের প্রতীক। একে বিদেশি প্রভাবমুক্ত রেখে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে।” এই বক্তব্যে ভাষা ও সংস্কৃতি নিয়ে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। এদিকে, একই দিনে চন্দ্রনাথ সিনহা হাজিরা দিলেন ইডি দপ্তরে। সূত্রের খবর, তদন্ত সংক্রান্ত কিছু নথি ও তথ্য যাচাইয়ের জন্য তাঁকে তলব করা হয়েছিল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন “দুর্নীতির জালে যারা জড়ায়, তাদের পরিণতি জনগণ দেখে নিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *