
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই দু’নম্বর ব্লকের পাইকর থানা এলাকার “সাহাবিরোলী” গ্রাম থেকে এক ব্যক্তিকে চোলাই মদ সহ গ্রেপ্তার করে পাইকর থানার পুলিশ। সাহাবিরোলী প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বেআইনি চোলাই মদের ব্যবসা করে। গোপন সূত্রে খবর পেয়ে পাইকর থানার পুলিশ গতকাল রাতে তার বাড়িতে হানা দিলে তার বাড়ি থেকে বেআইনি চোলাই মদ উদ্ধার হয়। হাতেনাতে ধরা হয় কোরবান আলম নামে ওই ব্যক্তিকে। আজ ১৩ আগস্ট তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম

