
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিনটি আজ ২০ আগস্ট বীরভূমের নলহাটি ১ নং ব্লকের নলহাটি পুরসভার কোঠা তলা মোড়ে যথোচিত মর্যাদায় পালিত হয়। রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা। সঙ্গে মিষ্টি বিতরন করা হয়। উল্লেখ্য, ১৯৪৪ খ্রিস্টাব্দের এমন এক ২০ আগস্ট মহারাষ্ট্রের মুম্বাইয়ে মুম্বাইয়ে রাজীব গান্ধীর জন্ম হয়। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মা ইন্দিরা গান্ধীর আততায়ীদের হাতে মৃত্যুর পর জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ রাজীব গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। মাত্র ৪০ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রূপে তিনি কার্যভার গ্রহণ করেছিলেন। রাজীব গান্ধী ছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। এদিন জন্মদিনের অনুষ্ঠানে এই অমর আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল সেখ সহ অঞ্চল সভাপতি এবং কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক ও সাধারন মানুষজন।
