টোটোর রেজিস্ট্রেশন ফি বাতিল, বীমার ব্যবস্থা সহ কয়েকদফা দাবির প্রেক্ষিতে রামপুরহাট আর টি ও অফিসে ডেপুটেশন টোটো চালক সংগ্রাম কমিটির

সেখ রিয়াজুদ্দিনঃ

টোটোর উপর সরকারিভাবে চাপিয়ে দেওয়া রেজিস্ট্রেশন ফি মুকুব। টোটো চালকদের সামাজিক সুরক্ষা সহ সরকারি সুবিধা প্রদান। চালকদের সরকারি ভাবে বীমার বন্দোবস্ত করা। দুই বছর পর টোটো বিক্রি করে নতুন টোটো ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করা। শহরের মধ্যে যানযট নিয়ন্ত্রণে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু। সরকারি স্বীকৃতি, ন্যায্য অধিকার ইত্যাদি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় রামপুরহাট আর টি ও অফিসে সোমবার টোটো চালক সংগ্রাম কমিটির পক্ষ থেকে। এদিন সকাল ১০টা নাগাদ রামপুরহাট কলেজ মাঠে বিপুল সংখ্যক টোটো চালক একত্রিত হন। এরপর সেখান থেকে দাবি সম্বলিত প্লেকার্ড ব্যানার সহযোগে মিছিল রামপুরহাট পাঁচমাথা ও কামারপট্টি হয়ে শহর পরিক্রমা করে আর টি ও অফিসের সামনে জমায়েত হন। পরবর্তীতে, রামপুরহাট শহর টোটো চালক সংগ্রাম কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত লিখিত স্মারকলিপি রামপুরহাট আর টি ও দপ্তরে জমা দেওয়া হয়। একান্ত সাক্ষাৎকারে টোটো চালক সংগ্রাম কমিটির পক্ষ থেকে সঞ্জীব বর্মন ডেপুটেশন প্রদান করা দাবি দাওয়া সম্বলিত বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *