
শম্ভুনাথ সেনঃ
পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন ই-হাট এর শুভ উদ্বোধন হল ২০ নভেম্বর বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গভমেন্ট আই টি আই কলেজে। ছাত্র-ছাত্রী সেইসঙ্গে এলাকার কুটির শিল্পীরা তাদের উৎপাদিত পণ্য কলেজ ক্যাম্পাসের প্রাঙ্গণে সপ্তাহে একদিন ক্রয় বিক্রয় করতে পারবেন। কলেজ কর্তৃপক্ষ সকলের কাছে এমনই বার্তা তুলে ধরেন। ছাত্র-ছাত্রীদের স্বনির্ভরতার স্বপ্নকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই হাটের মূল উদ্দেশ্য ছিল কুটিরশিল্পী এবং উদ্যোগী বিভিন্ন ব্যক্তিদের স্বনির্ভর করে তোলা। আইটিআই এর বিভিন্ন ট্রেডের ছাত্র-ছাত্রীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ বার্তা দেন কলেজের শিক্ষকরা। নিজেদের হাতে তৈরি নানান পণ্য নিয়ে তারা আজকের ই-হাটে সামিল হয়। তাদের এই সুন্দর উদ্যোগ পৌঁছে যাক আরও অনেক মানুষের কাছে! এমনই পরামর্শ দেন আগত বিশেষ অতিথিবৃন্দরা।


