
শম্ভুনাথ সেনঃ
সন্ধ্যা দেওয়ার ধুপকাঠি থেকেই ছড়িয়ে পড়ে আগুন। ২১ নভেম্বর শুক্রবার বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীর নিকট কাঁকরখাদ পাড়াতে একটি বাড়ির মধ্যে হঠাৎই আগুন ধরে যায়। আর সেই আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়েছে বলে দাবি করছেন বাড়ির মালিকl শুক্রবার সন্ধ্যা নাগাদ সন্ধ্যা দেওয়ার সময় ধুপ এর আগুন থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমানl এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় সিউড়ির দমকল বাহিনীকে। দমকল বাহিনী ও সিউড়ি থানার পুলিশ যথাশীঘ্র ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ির মধ্যে থাকা কাগজপত্র, কাপড়, টিভি, ইলেকট্রিক সরঞ্জাম এবং সমস্ত দরকারি জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
